বাবা হারালেন পিয়া জান্নাতুল

Anima Rakhi | আপডেট: ২৪ জুন ২০২৫ - ১১:৫৭:১৬ এএম

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার মহানগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে রোববার তার গলব্লাডারের অপারেশন হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার নগরীর শামসুর রাহমান রোডে মরহুমের বাসভবনের সামনে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি সহধর্মিনী মিসেস মাহাবুবা চৌধুরী, দুই কন্যা জেবুন্নেসা কেয়া ও জান্নাতুল ফেরদৌস পিয়া, একমাত্র পুত্র মাহাবুব আবদুল্লাহ চৌধুরী, নাতী অ্যারেস ফারুক হাসান, নাতনী জুরাইরিয়া ও পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন ।

এদিকে, বাবার মৃত্যুর খবরে খুলনার উদ্দেশে দেন অভিনেত্রী। পিয়া জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

অভিনয় ছাড়াও আইন পেশার সাথেও যুক্ত রয়েছেন তিনি।

কিউটিভি/অনিমা/২৪ জুন ২০২৫, /সকাল ১১:৫৭

▎সর্বশেষ

ad