ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

করোনায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

Ayesha Siddika | আপডেট: ২৩ জুন ২০২৫ - ০৮:০৭:২৬ পিএম

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪ জনের নমুনা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৪৫২ জন। করোনাভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে দুজন।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:০৫

▎সর্বশেষ

ad