ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হয়?

Ayesha Siddika | আপডেট: ১৭ জুন ২০২৫ - ১০:২৮:৩০ পিএম

ডেস্ক নিউজ : হজরত আবু জর (রা.) বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য। (মুসলিম, হাদিস: ২৪৭৩) আরেক হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। (তিরমিজি)

অনেকে জানতে চান, জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হয়?
 
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জমজম পানি সাধারণ অবস্থায় দাঁড়িয়ে-বসে দুভাবেই পান করা জায়েজ। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি দাঁড়িয়ে পান করেছেন-এ হাদিসের ভিত্তিতে বহু ফকিহ ও মুহাদ্দিস জমজম পানি দাঁড়িয়ে পান করাকে উত্তম ও আদব বলেছেন।

তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন শামসুল আইম্মা হালওয়ানী রহ., শাইখুল ইসলাম খাহারযাদা রাহ. (আলমুহীতুল বুরহানী ১/১৭৯), ইবরাহীম হালাবী রাহ. (শরহুল মুনইয়াহ ৩৬), মোল্লা আলী কারী রাহ. (শরহুশ শামায়েল ১/২৫০)সহ প্রমুখ ফকিহ ও হাদীসবিশারদ।

 

কিউটিভি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ১০:২৪

▎সর্বশেষ

ad