ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাকিস্তান-তুরস্ক বন্ধুত্ব জিন্দাবাদ: এরদোয়ান

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৫ - ১০:২৩:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক মাধ্যম এক্সে বুধবার (১৪ মে) এক পোস্ট দিয়ে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে, পাকিস্তানকে তুরস্ক সমর্থন দেয়া অব্যাহত রাখায় এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে তার সেই পোস্টটি শেয়ার দিয়ে পাকিস্তান-তুরস্কের বন্ধুত্বের কথা তুলে ধরেন এরদোয়ান।

তিনি বলেন, ‘আমরা পাকিস্তান রাষ্ট্রের বিচক্ষণ, ধৈর্যশীল নীতির প্রশংসা করি। যা বিরোধ নিষ্পত্তিতে সংলাপ এবং পুনর্মিলনকে অগ্রাধিকার দেয়।’ তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে মূল্য দেয় বলেও উল্লেখ করা হয় পোস্টে। 
 

এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ভালো এবং খারাপ সব সময়েই পাকিস্তানের পাশে থাকবে। পোস্টের শেষে তুরস্কের প্রেসিডেন্ট লেখেন, ‘পাকিস্তান, তুর্কি দোস্তি (বন্ধুত্ব) জিন্দাবাদ।’

 
সূত্র: জিও নিউজ

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:২২

▎সর্বশেষ

ad