ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লিটনের কাছে যা আশা করেন নাসির

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৫ - ১০:০৮:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : গেল কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। লিটনের অধিনায়কত্ব পাওয়ার পর আজ প্রথম সফরে যাচ্ছে টাইগাররা। নতুন অধিনায়ক লিটনকে নিয়ে বেশ আশাবাদী ক্রিকেট ভক্তরা। ব্যতিক্রম না তার একসময়ের সতীর্থ নাসির হোসেন। 

লিটনের সতীর্থ নাসির হোসেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘যদি নিজের খেলাটা খেলে তাহলে ভালো খেলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি ও যে ধরণের প্লেয়ার। জাতীয় দলকে আরো অনেক কিছু দেওয়ার আছে ওর।’ সহ-অধিনায়ক শেখ মেহেদীকে নিয়েও নাসির বেশ আশাবাদী।

নাসির বলেন, ‘শেখ মেহেদী অনেক টেলেন্টেড একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয় যদি ক্যাপ্টেন্সি আমি জানিনা,  ভাইস ক্যাপ্টেন হয়েছে। আমার কাছে মনে হয় যদি দিয়ে থাকে তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন না হয় যে একটা বা দুইটা সিরিজ পরে পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয় যদি সে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করে ওর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।’ 

ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জাতীয় দলের বর্তমান অবস্থা, কাঠামোগত ঘাটতি, আর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন। তার মতে, ভারতের একটি স্কুলে যে ধরনের সুযোগ-সুবিধা থাকে, বাংলাদেশের জাতীয় দলেও তা নেই, ‘সে অনুযায়ী বলব বাংলাদেশ ভালো খেলে, তবে আরও ভালো খেলার সুযোগ ছিল।’

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:০৮

▎সর্বশেষ

ad