ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেননি ট্রাম্প!

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৫ - ০৫:১৬:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান ছিল যে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যেকোনো সমস্যা ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে। সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শিল্পক আম্বুলে এর আগে কাশ্মীর বিরোধে মধ্যস্থতার জন্য মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। সোমবার ব্লুমবার্গ টিভিকে তিনি বলেন, ‘আমাদের কাছে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা নয়।’

‘অবশেষে, ভারত আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করল: ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা করেননি’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যে তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে করতে রাজি করানোর জন্য তাদের সাথে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছিলেন। সোমবার নিউজউইক জানায়, ট্রাম্প বলেছেন যে তার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে সাহায্য করেছে এবং বাণিজ্যের প্রতিশ্রুতি সাম্প্রতিক শত্রুতা অবসানের ক্ষেত্রে বড় চালিকাশক্তি ছিল। 
 
পিবিএস নিউজের ভিডিও ক্লিপ অনুসারে, ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি বলেছিলাম, আমরা তোমাদের সাথে অনেক বাণিজ্য করতে যাচ্ছি। চলো এটা (যুদ্ধ) বন্ধ করি। যদি তোমরা এটা বন্ধ করো, আমরা ব্যবসা করব। আর যদি তোমরা না থামো, আমরা কোনো ব্যবসা করব না। এবং হঠাৎ করেই তারা বলল, আমাদের মনে হয় আমরা থামতে যাচ্ছি। এর অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে বাণিজ্য একটি বড় বিষয়।’
 
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’ থেকে ১০ মে যুদ্ধবিরতি পর্যন্ত, ‘ভারত ও মার্কিন নেতাদের মধ্যে ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার কোনোটিতেই বাণিজ্যের বিষয়টি উঠে আসেনি।’ 
 
প্রতিবেদনে আরও বলা হয়, পারমাণবিক যুদ্ধ (ভারত-পাকিস্তানের) এড়াতে মধ্যস্থতা করেছে বলে বর্তমান মার্কিন প্রশাসনের দাবির জবাবে ভারত সরকার বলেছে, তাদের সামরিক পদক্ষেপ ছিল ‘সম্পূর্ণরূপে নিজস্ব সিদ্ধান্ত’। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘নেতৃত্ব এবং সক্রিয় ভূমিকার’ জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।
 
সূত্র: গ্লোবাল টাইমস

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৫, /বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad