ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তৃতীয় স্তরে নেমে গেল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৫ - ০৫:০৪:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ইতালির শীর্ষ লিগের সাবেক চ্যাম্পিয়ন সাম্পডোরিয়া ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্তরে নেমে গেল। ১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে শিরোপা জিতেছিল সাম্পডোরিয়া। পরের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয় সিরি আ’তে।

ক্লাবের ইতিহাসে তখন স্বর্ণযুগ ছিল। ক্লাবটিতে তখন খেলতেন রবের্তো মানচিনি ও জানলুকা ভিয়াল্লির মতো ফুটবলাররা। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করেছেন তারা। সবাইকে চমকে দিয়ে ১৯৯১-৯২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে যায় সাম্পডোরিয়া। তবে দুর্ভাগ্যবশত ফাইনালে অতিরিক্ত সময়ে বার্সেলোনার কাছে হেরে যায় তারা।

 

ইতালিয়ান কাপে তারা শিরোপা জিতেছে চারবার। ১৯৯৪ সালে ইতালিয়ান কাপ জয়ের পর আর শিরোপার স্বাদ পায়নি সাম্পডোরিয়া। তবে সিরি আ’তে তাদের উপস্থিতি ছিল মোটামুটি নিয়মিত। কিন্তু ২০২৩ সালে তারা নেমে যায় সিরি বি’তে। পতনের ধারায় এবার নতুন সংযোজন সিরি সি।

সাবেক জুভেন্টাসের ইতালিয়ান তারকা আন্দ্রেয়া পিরলোর কোচিংয়ে এই মৌসুম শুরু করেছিল সাম্পডোরিয়া। কিন্তু টানা ব্যর্থতায় দায়িত্ব হারান তিনি। পরে কোচিংয়ে বদল আসে আরও। সবশেষ মরিয়া চেষ্টায় গত এপ্রিলে দায়িত্ব দেয়া হয় এসি মিলানের সাবেক মিডফিল্ডার আলবেরিকো এভানিকে। কিন্তু তিনিও পারলেন না পতন ঠেকাতে। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৫, /বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad