ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কুয়েট শিক্ষকদের সাত কার্যদিবসের আল্টিমেটাম

Ayesha Siddika | আপডেট: ০৫ মে ২০২৫ - ০৭:১৬:২৯ পিএম

ডেস্ক নিউজ : সাত কার্যদিবসের মধ্যে কুয়েটে শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি নিশ্চিত না হলে, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক সকল কাজ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সোমবার (৫ মে) দুপুরে কুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক হোসেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে তাদের শাস্তি প্রদানসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর আগে, প্রায় আড়াই ঘণ্টা শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

অপরদিকে, সকালে নতুন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এতে শিক্ষকদের কাছে ক্ষমাপ্রার্থনাসহ শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। এ সময় বিচার কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম একসাথে পরিচালনা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

 

কিউটিভি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad