ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

নরসিংদীতে ৩ সন্তানের জননীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হত্যার হুমকি

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৫ - ১০:১১:৫৯ পিএম
নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় ৪০ বছর বয়সী এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্তের সহযোগীরা মোবাইলে ভিডিও ধারণ করে এবং ঘটনাটি প্রকাশ করলে স্বামী-স্ত্রীকে হত্যা করার হুমকি দেয়।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নারী নিজে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহকে ঘটনার বিস্তারিত জানান। পরে তিনি রায়পুরা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে বৃষ্টির মধ্যে একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ওই নারীর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। এ সময় রাকিবের দুই সহযোগী ভিডিও ধারণ করে। ধর্ষণের পর তারা ভুক্তভোগীর কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয় এবং কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী নারী, যিনি তিন সন্তানের জননী এবং সনাতন ধর্মাবলম্বী, সোমবার পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলেও তখনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, অভিযুক্ত রাকিব মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad