ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গোয়ালঘরে পাওয়া গেল ৩ কোটি টাকার স্বর্ণ

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:১১:৩৩ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রাম থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান,  হুদাপাড়া সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদ পায় বিজিবি।

হুদাপাড়া বিওপির একটি টহল দল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলির ছেলে হারুনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে হারুন বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। টহল দল গোয়ালঘরে ঝুলানো অবস্থায় একটি নেটের ব্যাগ দেখতে পায়। 

ব্যাগের ভেতর সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট জব্দ করে। প্যাকেট খুলে কালো রঙের স্কাচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ২ কেজি ৩৩৫ গ্রাম। বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ টাকা প্রায়। উদ্ধার বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad