ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাহিরের সঙ্গে বিয়ের পর সোনাক্ষী কি ধর্মান্তরিত হয়েছিলেন?

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:৩৯:২৭ পিএম

বিনোদন ডেস্ক : গত বছর ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেন বলিউড বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। না আক্ষরিক অর্থে পিঁড়িতে বসতে হয়নি তাকে। কোনো ধর্মীয় আচার ছিল না সোনাক্ষীর বিয়েতে। তাই আইনি বিয়ে সেরে এক জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি।

ভিন্নধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তা নিয়ে সিনহা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে আসেননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। জাহিরকে বিয়ে করে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে অভিনেত্রীকে?

একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন। তাই ধর্ম নিয়ে আলোচনা হয়নি তাদের মধ্যে। যদিও জাহিরের সঙ্গে নিয়াজে বসেন সোনাক্ষী। এটি ইসলাম ধর্মাবলম্বীদের একটি উপাচার। একইভাবে জাহির সোনাক্ষীর সঙ্গে বসেন দীপাবলির পূজায়। শত্রুঘ্নকন্যার সাফ কথা— দুটো মানুষ একে অপরকে ভালোবেসেছে, তাই তারা বিয়ে করেছে।

আমাদের সম্পর্কের মাঝে ধর্ম কখনই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আমি যেমন ওর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ঠিক একই অনুভূতিও আমার ধর্মের প্রতি। আমরা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছি। ধর্মান্তরিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ২:৩৩

▎সর্বশেষ

ad