ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিশ্বের প্রথম কোনো নারীকে আমি ধাক্কা দিয়েছি: ওরি

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ১২:৫৯:২৮ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন ছিল গত মঙ্গলবার। সেদিনের পার্টির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী উর্বশীর সঙ্গে আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরিকে। উর্বশীর সঙ্গে নাচছেন ওরি। নাচতে নাচতে আচমকা উর্বশীকে ধাক্কা দেন তিনি। তার ধাক্কায় হোঁচট খান অভিনেত্রী। আর তা নিয়েই নানা প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মাঝে।

কিন্তু এবার অভিনেত্রীকে ধাক্কা দেওয়ার সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ওরি নিজেই। সেখানে উর্বশীকে নিয়ে রসিকতা করে ওরি লিখেছেন— বিশ্বের প্রথম কোনো নারীকে আমি ধাক্কা দিয়েছি।

ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন— ‘গুড জব।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘ডাকু মহারাজে উর্বশীর জায়গা নেবেন ওরি।’ আবার রসিকতার আড়ালে আদতে ওরি উর্বশীকে বিদ্রূপ করলেন বলেও নেটিজেনদের অনেকের মন্তব্য ছিল।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১২:৫৫

▎সর্বশেষ

ad