
ডেস্ক নিউজ : শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে শিশু চত্বরের স্টলে স্টলে শিশুদের কলরব। বইয়ের পাতায় রঙিন স্বপ্নের ছোঁয়া নিয়ে শিশুপ্রহরে হাজির কচিকাঁচার দল। তেমন বই হাতে পেয়ে উচ্ছ্বাস, ছুটাছুটি, রঙিন পাতায় হারিয়ে যাওয়া-শিশুতোষ বইয়ের স্টলগুলো যেন একেকটা কল্পনার রাজ্য।
এদিন শিশুদের বিনোদনের জন্য শিশুচত্বরে ছিল ম্যাজিক শো, রঙের খেলা, আঁকিবুকির আয়োজন। অভিভাবকরা বলছেন, প্রযুক্তির এই যুগেও ছোটদের বইমুখী করার এমন আয়োজনের বিকল্প নেই। একুশে বইমেলার ২২তম দিনে দুপুর পর্যন্ত শিশুকিশোরদের জন্য প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি। আগামী ২৮ ফেব্রুয়ারি বসবে মেলার এবারের আসরের শেষ শিশুপ্রহর।
কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩০






