
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা শুভ হয়নি পাকিস্তানের। ঘরের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৬০ রানের বড় ব্যবধানে। শুধু তাই নয়, ওই এক ম্যাচে আরও দুটি দুঃসংবাদ পেয়েছে তারা। চোট পেয়ে আসর থেকেই ছিটকে গেছেন ফখর জামান।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঘাত পান ফখর। বিবৃতিতে আরো বলা হয় ফখর জামানের চোট বেশ গুরুতর। টুর্নামেন্টের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না। ফখরের পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার ইমাম-উল-হককে।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর স্লো ওভার রেটের কারণে জরিমানাও গুনতে হলো রিজওয়ানদের। স্বাগতিক দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করে আইসিসি।
কিউটিভি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০৮






