
ডেস্ক নিউজ : ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যেসকল এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিল তাও বাতিল করা হয়েছে।
একই কারণে এর আগে ওএসডি করা হয় ১২ ডিসিকে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০






