ইলন মাস্ক-মোদির বৈঠকের পর ভারতে নিয়োগ দিচ্ছে টেসলা

Ayesha Siddika | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:১৬:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্লুমবার্গ ও এনডিটিভি জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সোমবার (১৭ ফেব্রুয়ারি) লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।

বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেয়া হচ্ছে শুধুমাত্র মুম্বাইয়ের জন্য। 
 
টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এতদিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক ভারতে টেসলার কার্যক্রম শুরুর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

 

কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad