ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বার্সেলোনায় ফেরার জন্যই সান্তোসে নাম লিখিয়েছেন নেইমার!

Ayesha Siddika | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:৪২:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবলের পাট আগেই চুকিয়েছেন নেইমার। ২০২৩ সালে যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালে। তবে চোটাঘাতে ক্লাবটির জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। অবশেষে গত জানুয়ারিতে নাম লিখিয়েছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে শিগগিরই আবার ইউরোপীয় ফুটবলে দেখা যেতে পারে তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর শেয়ার করেছেন দলবদলের খবরের ক্ষেত্রে বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন তিনি। একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’

নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্ট আরও অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

তবে বার্সেলোনায় ফেরার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে নেইমারকে। প্রথমত নিজের ফিটনেস ঠিক করে ছন্দে ফিরতে হবে। আর শুধু ফ্রি এজেন্ট হিসেবে আসতে চাইলেই তাকে গ্রহণ করবে বার্সা, পাশাপাশি বেতনও যে অনেকাংশে কমাতে হবে তা বলাই বাহুল্য। তবে ৩৩ বছরের নেইমার আসলেই বার্সেলোনায় ফেরার পরিকল্পনা করছেন কিনা সে বিষয়ে এখনো নিজে মুখ খোলেননি।

 

কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad