ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাকিস্তানের ঘাম ঝরিয়ে মাসসেরার পুরস্কার ক্যারিবীয় তারকার

Ayesha Siddika | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:০৪:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : গেল জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। যার দ্বিতীয় ম্যাচে ১২০ রানে স্বাগতিকদের হারিয়ে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা।

এই সিরিজে পাকিস্তানের ‘যম’ হিসেবে আবির্ভূত হন স্পিনার জোমেল ওয়ারিকান। পাকিস্তান নিজেদের সুবিধার জন্য স্পিনসহায়ক উইকেট তৈরি করেছিল, অথচ সেই ফাঁদে পাকিস্তানকেই ফেলার মূল নায়ক তিনি।

প্রথম টেস্টে দল হেরে গেলেও বল হাতে দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট। দ্বিতীয় টেস্টে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ওয়ারিকান। দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেন ৩৬* ও ১৮ রানের দুটি ইনিংস। তার অলরাউন্ড পারফরম্যান্সে স্মরণীয় এক জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আগেই জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে দিয়েছে জানুয়ারির মাসসেরার খেতাব।

সেরার লড়াইয়ে ওয়ারিকান হারিয়েছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলিকে। নোমানও ওই সিরিজে অসাধারণ বোলিং করেছিলেন।

এদিকে মেয়েদের ক্রিকেটে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। মুনি পেছনে ফেলছেন ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণাকে।

 

 

কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad