ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:৩১:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : অভিষেক শর্মা। ক্রিকেট সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখলে প্রায় বছরখানেক ধরে এই নামটা নিশ্চিত অনেকবার শুনেছেন আপনি। সবশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ে নিয়মিত খবরের শিরোনাম হয়েছেন। এবার ভারতের জার্সিতেও আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ৯৯ নম্বরে ছিলেন, আর এখন শীর্ষে থাকা অজি ব্যাটার ট্র্যাভিস হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক। সিরিজের প্রথম তিন ম্যাচে ১১৫ রান করে এগিয়েছিলেন ৫৯ ধাপ। আর শেষ দুই ম্যাচে ১৬৪ রান করে এক লাফে পেরিয়েছেন ৩৮ ধাপ।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা হেডের রেটিং ৮৫৫। আর দুইয়ে উঠে আসা অভিষেকের রেটিং এখন ৮২৯ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে অভিষেক ছাড়াও এগিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। এর মধ্যে পান্ডিয়া ৫ ধাপ এগিয়েছেন। আর অভিষেকের মতোই ৩৮ ধাপ এগিয়েছেন দুবে।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। পাশাপাশি র‍্যাংকিংয়েও সুখবর পেয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জয় করেছিলেন এই ঘূর্ণিবাজ।

 

 

কিউটিভি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad