ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অটোচালক ভজনকে জড়িয়ে ধরে ‘ধন্যবাদ’ জানালেন সাইফ

Anima Rakhi | আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ - ০৮:৩৭:৩৫ পিএম

বিনোদন ডেস্ক : নিজেদের অনেক গাড়ী থাকা সত্ত্বেও ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল অটোরিকশাতে। অটোচালক ভজন সিং রানা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সাইফকে বান্দ্রার ফ্ল্যাট থেকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন। এতে প্রাণ বাঁচে এই বলিউড তারকার।

কিছুটা সুস্থ হয়ে সাইফ আলী খান হাসপাতালেই ডেকে পাঠান অটোচালক ভজন সিং রানাকে। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। ভজনকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন সাইফ, তাকে ধন্যবাদ জানান।

মঙ্গলবারই (২১ জানুয়ারি) সাইফ ও ভজনের সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অটোচালক ভজন জানান, যখন সাইফের ঘরে ঢুকলাম তখন দেখলাম, তার মা-সহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সকলে। আমাকে ডেকেছেন, ভাল লেগেছে। তেমন কিছু না একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি সাইফের জন্য আগেও প্রার্থনা করেছি এখনও তাই করবো।

এদিকে সাইফকে অটোতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ায় রাতারাতি বিখ্যাত বনে গেছেন অটোচালক ভজন সিং রানা। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ কেউ স্রষ্টার দূত বলছেন। এরই মধ্যে তার এই মানবিকতার জন্য একটি সংস্থা থেকে পুরষ্কৃতও হয়েছেন ভজন।

জানা গেছে, ছুরিকাঘাতের পর সাইফের ছেলে ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে তুলে নিতে দেরি হয়ে যেত পারে। বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনো উপায় না দেখে অটোয় করেই বাবাকে নিয়ে হাসপাতালে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি গভীর রাতে এই বলিউড তারকার বাড়িতে ঢুকে পড়ে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় এক ব্যক্তি। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করা হয়।

রাত আড়াইটার দিকে অটোরিকশাতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অস্ত্রোপচার করে তার শরীর থেকে বের করা হয় ভাঙা ছুরির টুকরা। এরপর সাইফকে রাখা হয় আইসিইউতে।

তিন দিনের অনুসন্ধানে মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ (৩০) নামে একজনকে ধরার পর মহারাষ্ট্র পুলিশ বলছে, এই যুবক বাংলাদেশি। চুরির উদ্দেশে ঢুকে ধরা পড়া এড়াতে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়েছিলেন তিনি।

কিউটিভি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৭

▎সর্বশেষ

ad