ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাইফপুত্র জেহ’কে জিম্মি করে কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল হামলাকারীর

Anima Rakhi | আপডেট: ২১ জানুয়ারী ২০২৫ - ০৪:০৬:৪১ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে পুলিশী জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।

পুলিশি তদন্তে উঠে এসেছে, সাইফের বাড়িতে ঢুকে হামলাকারীর মূল টার্গেট ছিল সাইফ-কারিনার ছোট ছেলে জাহাঙ্গীর (জেহ)। তাকে জিম্মি করে সাইফের কাছ থেকে ১ কোটি টাকা আদায় করাই ছিল ওই হামলাকারীর মূল লক্ষ্য।

বান্দ্রা থানায় দায়ের হওয়া এফআইআর সূত্রে জানা যায়, সাইফের বাড়িতে ঢুকে সেখানে কর্মরত ৫৬ বছর বয়সী নার্স এলিয়ামা ফিলিপের সঙ্গে প্রথম মুখোমুখি হন ওই হামলাকারী। এলিয়ামা ফিলিপ পুলিশকে জানিয়েছেন, ‘ওই ব্যক্তি ১ কোটি টাকা দাবি করেছিলেন এবং আমি বাধা দিলে সে আমার উপর লাঠি ও ব্লেড দিয়ে আক্রমণ করে।’

হামলার সময় কব্জি ও হাতে আঘাত লাগে বলে জানিয়ে এলিয়ামা ফিলিপ বলেন, ‘আমি দেখলাম একজন বাথরুম থেকে বের হয়ে জেহ’র ঘরের দিকে যাচ্ছে। এ সময় সাহায্যের জন্য চিৎকার জুড়ে দেন। এরই ফাঁকে কাঁদতে কাঁদতে ঘর থেকে পালায় জেহ। সে সময়ই সেখানে এসে হাজির হন সাইফ।’

অভিনেতা ওই অনুপ্রবেশকারীকে বাধা দিলে তাঁর ঘাড়, কাঁধ, পিঠ এবং কব্জিতে একাধিকবার ছুরিকাঘাত করে পালায় হামলাকারী।

হামলার পর অটোতে তৈমুরের হাত ধরে লীলাবতি হাসপাতালে পৌঁছান সাইফ আলি খান। সেখানে তাঁর ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। আজ সোমবার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এখনও তাঁকে পর্যবেক্ষণে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, ধৃতকে হামলাকারীকে আদালতে তোলা হয়, তাকে ৫ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করা হলেও ঘটনার পর ২ ঘণ্টা সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টের বাগানে লুকিয়ে ছিল ওই ব্যক্তি।

কিউটিভি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad