ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ১১:১১:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিপিএলে জয় পেল থিসারা পেরেরার দল। ২৫৪ রানের জবাবে খেলতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করে রাজশাহী।

রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। শুরুতে ব্যাটিংয়ে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ-লিটন জুটি। ইনিংসের ১৬তম ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন লিটন কুমার দাস।

মাত্র ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত খেলেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে ১০টি চার ও নয়টি ছক্কার ইনিংস আসে। এছাড়াও, লিটন এই ম্যাচে টি-টোয়েন্টির পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিমও। বাঁ-হাতি এই ওপেনার খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তিনি ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান। তাদের জুটি থেকে আসে ২৪১ রান। বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড।

রেকর্ড রান তাড়ায় নেমে দিশেহারা ছিলেন রাজশাহীর ব্যাটাররা। ৩৪ রানে পাঁচ উইকেট হারায় তারা। তখন অবধি খেলা হয়েছে ৬ ওভার তিন বল। এরপর ইয়াসির আলি ১৩ বলে ১৭ রান করেন। কিন্তু তিনিও ইনিংস লম্বা করতে পারেননি।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান আসে রায়ান বার্লের ব্যাটে। ৩২ বলে ৪৭ রান করেন তিনি। ঢাকার হয়ে দুই উইকেট করে নেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও ফারমানুল্লাহ।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ১১:১১

▎সর্বশেষ

ad