ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাবিতে পবিত্র আল কোরআন অবমাননা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০৯:৩৫:৪৬ পিএম

রাজশাহী জেলা প্রতিনিধি : গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, সৈয়দ আমির আলী হল ও মতিহার হলে পবিত্র আল কোরআন শরীফ পোড়ানোর ঘটনার সাথে জড়িত দের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের।

এক প্রেস’বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন,কতিপয় উগ্রবাদী, দুষ্কৃতকারী, বিশৃঙ্খলাসৃষ্টি কারী গোষ্ঠীরা মুসলিমদের প্রাণের স্পন্দন পবিত্র ধর্মগ্রন্থ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পুড়িয়েছে এবং ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী বিজেপির লোগো দেওয়ালে আঁকিয়েছে।

এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক। তিন আরও বলেন, মুসলিম প্রধান দেশে কুরআন অবমাননা কোন ক্রমেই মেনে নেওয়া হবে না। উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে।

যারা এর সাথে জড়িত সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। বলেও তিনি জানান

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad