ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০২:২৪:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলে গত ১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিজ পরিচালনা করে ইরান। ইসরাইলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের ওপর চাপ বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে, দীর্ঘমেয়াদী ও বড় ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি।

শনিবার ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্মীদের উদ্দেশে প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ইসলামি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানান, বছরের পর বছর ধরে, আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল।

ইসরাইলে চালানো অপারেশন ট্রু প্রমিজের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, ‘এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি (অপারেশন) এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল।’প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে। যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গে একযোগে শত শত প্লেনে গুলি করতে পারেন।

ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশী শক্তির ওপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন এই আইআরজিসি প্রধান।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:

▎সর্বশেষ

ad