ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

কেমন জীবনযাপন করতেন খলিফা ওমর (রা.)

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৭:২৯:০৭ পিএম

ধর্ম ডেস্ক : রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। তার ইসলাম গ্রহণ মুসলমানদের সাহস ও উৎসাহের কারণ হয়েছিল। তিনি ছিলেন দৃঢ় ও সাহসী চরিত্রের অধিকারী। পাশাপাশি তিনি বিজ্ঞতা, সুবিচার ও আল্লাহভীরুতার জন্যও সুপরিচিত ছিলেন।

খলিফা হওয়ার পর জুমার খুতবায় তিনি তার অনুবর্তীদের প্রতি আহ্বান জানান এভাবে, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনারা আমার অংশীদার। আপনাদের ভালো পরামর্শ দ্বারা আমাকে সাহায্য করুন। আমি যদি আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলি তাহলে আমাকে অনুসরণ করুন। আমি যদি বিপথগামী হই, আমাকে সংশোধন করুন। আপনাদের পরামর্শ ও মতামত দ্বারা আমাকে শক্তিশালী করুন।
 
একবার ওমর (রা.) কে জিজ্ঞাসা করা হয় যে, আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন? তিনি উত্তরে বলেন, শীত ও গ্রীষ্মের জন্য দুইটি কাপড়, হজ-ওমরাহর জন্য সওয়ারির জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সমমানের খাদ্য আমার ও পরিবারবর্গের জন্য। এরপরে আমি সাধারণ মুসলমানের মতোই একজন মুসলমান। তারা যা পাবে আমিও তাই পাবো।

সাধারণত এরকমই তার জীবন ছিল। কখনও কখনও বরং তিনি বৈধ বিষয়েও নিজের উপর কঠোরতা আরোপ করতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হলো। বাইতুল মালে প্রচুর মধু ছিল। তিনি মিম্বরে আরোহণ করে মুসলমানদের বললেন, তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি, তা না হলে এটা আমার জন্য হারাম। তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিল।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad