ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্যামসাংয়ের ফোন তিন ভাঁজ করা যাবে!

Anima Rakhi | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৫:১২:৪৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০২৪ এর সেপ্টেম্বরে বিশ্বে প্রথমবারের মতো তিন ভাঁজের স্মার্টফোন ‘মেট এক্সটি’ এনে প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দিয়েছিল চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। 

এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংও হুয়াওয়ের আদলে তিন ভাঁজ করা স্মার্টফোন আনতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিসা জার্নাল। তবে প্রতিবেদনের সঙ্গে ফোনটির ছবি বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার সাপ্তাহিক ম্যাগাজিনটি।

সিসা জার্নালের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন ভাঁজের স্মার্টফোন উন্মুক্ত করতে পারে স্যামসাং। তবে শুরুতে তিন লাখেরও কম তিন ভাঁজের স্মার্টফোন তৈরি করা হবে। ফলে ফোনটি সারা বিশ্বে একযোগে বাজারজাত হওয়ার সম্ভাবনা বেশ কম। নতুন নকশা এবং উন্নত ভাঁজ প্রযুক্তির কারণে ফোনটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

সম্পূর্ণ খোলা অবস্থায় ফোনটির পর্দার আকার হবে ১২ দশমিক ৪ ইঞ্চি। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে ফোনটি। প্রয়োজন শেষ ভাঁজ বন্ধ করে সাধারণ ফোনের মতো ব্যবহার করা যাবে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো নতুন এই ফোনেও আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা যুক্ত থাকবে না। উৎপাদন সীমিত ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে স্যামসাংয়ের এ ফোনটি প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইস হবে।

সূত্র: বিজিআর ডটকম

কিউটিভি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad