ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০২:৪৪:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও একটি গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্যমতে, গত বছরের জুন পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজারের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১০৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।

অন্যদিকে গত ১৫ মাস ধরে চলা আগ্রাসনে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি বলছে ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র। গবেষণাটি করেছেন লন্ডন স্কুল অব হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের তথ্যমতে, প্রকৃত প্রাণহানি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের তুলনায় ৪১ শতাংশ বেশী। বলা হচ্ছে, গত বছর জুন পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজারের বেশী। তবে, ক্রমাগত হামলায় তার সঠিক হিসাব রাখা সম্ভব হয়নি। নিহতদের ৬৯ দশমিক ১ শতাংশই নারী ও শিশু।

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad