ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সিরাজদিখানের হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৪:১৮:২২ পিএম

ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জ সিরাজদিখানের চাঞ্চল্যকর নাসির শেখ হত্যা মামলার পলাতক আসামি নয়ন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নয়ন শেখ মালখানগর ইউনিয়নের মালামত দেবীপুরা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি মুন্সীগঞ্জ মালখানগর দেবীপুরা গ্রামের মাছ ব্যবসায়ী নাসির শেখ (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানার এস আই মো. রাকিবুল ইসলাম।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেফতার নয়ন শেখ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad