ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত।

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ - ০৭:১৬:৩৮ পিএম
রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৩১শে ডিসেম্বর ২০২৪ইং বিকালে হেলিপ্যাড মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন | এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি রজব আলী,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী | এছাড়াও  উপস্থিত ছিলেন স্কাউট সম্পাদক  ফেরদৌস আলম মানিক,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর,রহমান,স্কাউট কমিশনার প ইয়াকুব আলী,প্রধান শিক্ষক কাজি আইয়ুব আলী ও কুসমত আলী, হামিদুর রহমান,আঃ মান্নান সহ শিক্ষক,শিক্ষিকা খেলোয়াড় ও স্থানীয় সাংবাদিকরা| অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন| বালিকা খেলায় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩/৪ গোলে হারিয়ে কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়  বিজয় অর্জন করেন| বালক খেলায় ট্রাইব্রকারে চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন ।

 

 

কিউটিভি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad