
স্পোর্টস ডেস্ক : চাপের মুখে শুধু দারুণ এক ইনিংসই খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ, দলকে এনে দিয়েছেন জয়ও। যা তাকে এনে দিয়েছে ম্যাচ-সেরার পুরস্কার। সেই পুরস্কার তিনি উৎসর্গ করলেন হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি থাকা ছেলেকে।
বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১৯৮ রান তাড়া করতে নেমে একপর্যায়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে জয়ের নায়ক হন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার পেয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে। ’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক। ’
কিউটিভি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২






