বিপিএল শুরুর কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপজয়ী তারকাকে দলে টানল ঢাকা

Ayesha Siddika | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ - ০৭:২২:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। তবে আসর শুরুর কয়েক ঘণ্টা আগেও দল গোছাতে ব্যস্ত নবাগত ঢাকা ক্যাপিটালস। শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটার জেসন রয়কে দলে টেনেছে তারা।

সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়, ‘ঢাকাইয়ারা, তোমরা বড় নাম চেয়েছো, এই নাও বড় নাম। বিশ্বকাপজয়ী জেসন রয় এখন ঢাকা ক্যাপিটালসের সদস্য। রয়কে দলে পেয়ে আমরা উল্লসিত।’প্রসঙ্গত, আগামীকাল ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

▎সর্বশেষ

ad