
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মান্ডা বাহাউদ্দিন সদর থানাধীন মং এলাকায় অভিযান চালায় পুলিশ।
এদিকে সামা টিভির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ পাকিস্তানি পরিচয়পত্র পাওয়ার অভিযোগে গুলশান-ই-ইকবাল থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র সুরক্ষিত করতে সক্ষম হয়েছিল। তদন্তে জানা গেছে, সন্দেহভাজনরা একজন দালালের সহায়তায় জাল জন্মসনদ ও মৃত্যু সনদপত্রও অর্জন করেছিল।
কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৯






