তামিমের ডাকেই শাহিন আফ্রিদি বিপিএল খেলতে এলেন

Ayesha Siddika | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ - ০৫:১৪:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : গতকাল ঢাকায় পা রেখেছেন শাহিন। মিরপুরে আজ হাজির হয়েছিলেন দলের অনুশীলনে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ২৪ বছর বয়সি ক্রিকেটার বলেন, ‘তামিম ভাই যখন আমাকে বরিশালের হয়ে খেলতে বলল, খুবই এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তাদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি বরিশাল ভালোই খেলবে।’

নিজেকে বড় তারকা মানেন কি না, এমন প্রশ্নে শাহিন বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’

 

 

কিউটিভি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad