
ডেস্ক নিউজ : শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমরা যদি এখন কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর সম্ভব না। যদি আমরা কিছু সংস্কার না করি তাহলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় হবে৷
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে৷ রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখানে সংস্কার লাগবে। একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু উদ্যোগ নিচ্ছেন, কিন্ত তা পর্যাপ্ত নয়। রাজনৈতিক দলগুলো এখনও বিতর্কিত ব্যবসায়ীদের টাকায় চলে।
কিউটিভি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২০






