ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কঠিন পরিস্থিতিতে পড়ার দোয়া

Anima Rakhi | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ - ০২:৩৩:১৩ পিএম

ডেস্ক নিউজ : প্রত্যেকের জীবনে সংকট আসে। অনেকগুলো বিপদ একসঙ্গে আসে। এমন অবস্থায় মানুষ অস্থির হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। অথচ মহান আল্লাহর ওপর ভরসা রেখে তাঁর কাছে সমাধান চাইলে তিনি বান্দাকে ফিরিয়ে দেন না।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

আল্লাহ সাড়া দেওয়া মানে বান্দার কোনো চিন্তার প্রয়োজন নেই। তাই আমাদের দায়িত্ব হলো- যেকোনো প্রয়োজনে এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

প্রিয়নবী (স.) বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে বিভিন্ন দোয়া করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে রয়েছে কঠিন পরিস্থিতি থেকে মুক্তিলাভের দোয়া। অবশ্য এরকম একাধিক দোয়ার উল্লেখ রয়েছে কোরআন-হাদিসে। এরই মধ্য থেকে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়াগু নিচে তুলে ধরা হলো।

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান।

অর্থ : হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিন বিষয়ও সহজ করে দেন।

সূত্র : আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) উক্ত দোয়া পাঠ করতেন। (ইবনে হিব্বান, হাদিস : ৯৭৪)।

কিউটিভি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad