
আন্তর্জাতিক ডেস্ক : টিকটকের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন সেনেগালিজ-ইতালিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খাবি লেম। সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছেন তিনি।
সেই ইনস্টাগ্রাম পোস্টে খাবি আরও লিখেছেন, আমি জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছি। যখন সবকিছু অসম্ভব বলে মনে হয়েছে, তখন আমার বিশ্বাসই আমাকে দাঁড় করিয়েছে। ধন্যবাদ, আল্লাহ, আমার একমাত্র ভরসা হওয়ার জন্য।
এর আগে ইতালির একটি মিডিয়া আউটলেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ২২ বছর বয়সি খাবি লেম জানান, তিনি একজন অনুশীলনকারী মুসলিম এবং একজন হাফেজে কোরআন। সেসময় খাবি লেম বলেন, ‘হ্যাঁ, আমি মুসলিম, একজন অনুশীলনকারী মুসলিম। আর কী বলবো জানি না।’
খাবি লেমের জন্ম সেনেগালে এবং এক বছর বয়সে তিনি ইতালিতে চলে আসেন। তিনি ১৪ বছর বয়সে সেনেগালের ডাকারের কাছে একটি কোরআনিক স্কুলে অধ্যয়ন এবং পবিত্র কোরআন মুখস্ত করার জন্য পড়াশোনা করেছেন। এসব তথ্য নিজেই জানিয়েছেন খাবি।
বর্তমানে টিকটকের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি খাবি লেম। এই সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা এখন ১৬ কোটিরও বেশি।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
কিউটিভি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১২






