১৩২৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

Ayesha Siddika | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ - ০৭:০৭:৫০ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (১৮ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ড থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ২৮০ টাকা।


এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সুইজারল্যান্ডের মের্সাস টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (৫-৬ জানুয়ারি ২০২৫ সময়ের জন্য ৩য়) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৩.৮৭০০ মার্কিন ডলার।
সভায় এলএনজি ছাড়াও সয়াবিন তেল, সার, মসুর ডাল ও চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

 

কিউটিভি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad