ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

সাফ জয়ের পুরস্কার পেলেন মেয়েরা

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ - ০৬:৫৩:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করায় সুসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের পর এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয় সাফজয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল ১৩২ নম্বরে উঠে এসেছে।

শুক্রবার নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

দক্ষিণ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে বাংলাদেশি ছেলেদের উন্নতি খুব একটা না হলেও ঠিকই হচ্ছে মেয়েদের। বর্তমান র‌্যাংকিংয়েও মেয়েদের থেকে বেশ পেছনে ছেলেরা। শেখ মোরসালিন-তপু বর্মনদের বর্তমান অবস্থান ১৮৫ নম্বরে।

চার মাস পর প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে উন্নতি হওয়ায় দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এই দুই দলকে জায়গা দিতে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ৪ নম্বরে থাকা ইংল্যান্ডের পরেই আছে সুইডেন ও কানাডা। সাতে জায়গা পেয়েছে ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ব্রাজিল শীর্ষ দশে জায়গা পেলেও আর্জেন্টিনা ৩৩ নম্বরে।

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad