সাব্বিরের পর লঙ্কা টি-টেনে মোসাদ্দেকও

Ayesha Siddika | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ০৪:৩২:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : মোসাদ্দেক ও সাব্বিরকে দলে ভেড়ানোর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। ফেসবুকে তাদের অফিসিয়াল পেইজে লিখেছে, ‘মোসাদ্দেক ও সাব্বির এখন টাইগার’।

সাব্বির এবং মোসাদ্দেক লঙ্কা টি-টেনে নাম লেখানোয় সদ্য শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টি খেলতে পারছেন না। মোসাদ্দেক-সাব্বিরকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালেও সৌম্য সরকারকে ড্রাফট থেকে কিনেছিল বাংলা টাইগার্স।

টুর্নামেন্টটির জন্য বাংলা টাইগার্স তারকাসমৃদ্ধ দল গড়েছে। মোসাদ্দেক-সাব্বির ছাড়াও দলটিতে আছেন দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, দুষ্মন্ত চামিরা, কুশল পেরেরা, হজরতউল্লাহ জাজাই, রিচার্ড গ্লিসন, ইসুরু উদানা, মোহাম্মদ শেহজাদ, বিজয়কান্ত বিশ্বকান্ত, করিম জানাত, ব্রায়ান বেনেটরা।
বুধবার (১১ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে লঙ্কা টি-টেন। প্রথম দিনেই মাঠে নামছে বাংলা টাইগার্স হাম্বানটোটা। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স। 

 

 

কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

▎সর্বশেষ

ad