ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

ক্যারিবিয়ানদের কাছে এমন হারের পর যা বললেন মিরাজ

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ১২:১২:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না মেহেদী মিরাজের দল। হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এক ম্যাচ থাকতে হারল সিরিজ। ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

দুই বছর আগেও ক্যারিবিয়ানদের তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে টানা দুই ওয়ানডে হেরে এবারে সিরিজই বিসর্জন দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখালেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ম্যাচের এক পর্যায়ে দলীয় ১০০ রান পেরুবার আগেই ৬ উইকেট হারায় টাইগাররা।

ম্যাচের শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের। এমন পিচে ৩০০ রান করা উচিত ছিল বলে মন্তব্য বাংলাদেশ অধিনায়কের, ‘৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

মিরাজ নিজেও অকপটে স্বীকার করে নিলেন বড় জুটি না থাকার কথা, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

কিউটিভি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১২

▎সর্বশেষ

ad