ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পিছিয়ে পড়েও প্রতিপক্ষের জালে ৫ গোল বায়ার্নের

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ১১:৩৯:০২ এএম

স্পোর্টস ডেস্ক : শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বায়ার্ন মিউনিখ। দাপুটে পারফরম্যান্সে শাখতার দোনেৎস্ককে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেল ভিনসেন্ট কোম্পানির দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ৫-১ গোলে জিতেছে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

কেভিনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান কনরাড লাইমার। টমাস মুলার সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে জালের দেখা পান জামাল মুসিয়ালা। চলতি আসরে ছয় ম্যাচে বায়ার্নের চতুর্থ জয় এটি। তাদের আগের তিনটি জয় ছিল ঘরের মাঠে।

নিজেদের আঙিনায় শাখতারের শুরুটা হয় আশা জাগানিয়া। পঞ্চম মিনিটে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু বল ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলটি করেন কেভিন। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তারা।

বায়ার্ন সমতা ফেরায় একাদশ মিনিটে। বক্সে বল ক্লিয়ার করতে পারেনি শাখতারের এক ডিফেন্ডার। ডান পায়ের শটে জালে পাঠান অস্ট্রিয়ান মিডফিল্ডার লাইমার। সপ্তদশ মিনিটে লেরয় সানের শট ঠেকান শাখতার গোলরক্ষক। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মুলার। বক্সে মুসিয়ালার পাস পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন গত ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো জার্মান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো একটি সুযোগ পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন সানে। ৭০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ওলিসে। বক্সে শাখতারের ডিফেন্ডার আলার হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৮৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলে স্কোরলাইন ৪-১ করেন মুসিয়ালা।

আর যোগ করা সময়ে নজরকাড়া গোলে স্বাগতিকদের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন ওলিসে। দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে আরও একজনের বাধা এড়িয়ে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে জালে পাঠান ২২ বছর বয়সী উইঙ্গার। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।

কিউটিভি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৮

▎সর্বশেষ

ad