
ডেস্ক নিউজ : মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএস এর ১০” x ৫০ পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং ৪” x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কিউটিভি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩






