ভারতীয় তারকাকে শাস্তি না দেওয়ায় ক্ষুব্ধ ক্লার্ক

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৭:২৪:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাডিলেড টেস্টে ট্র্যাভিস হেড ও মোহাম্মদ সিরাজের মধ্যে মাঠেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দুইজনের বাগবিতণ্ডা দেখে সবাই অবাক। দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ যখন ট্র্যাভিস হেডকে বোলিং করেন, তখন দুই খেলোয়াড়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

অ্যাডিলেড টেস্টে আম্পায়ারের প্রতি সম্মান না দেখানোর জন্য মোহাম্মদ সিরাজের জরিমানা করা উচিত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ক্লার্ক। মোহাম্মদ সিরাজ আম্পায়ারের কাছে এলবিডব্লিউর আবেদন না করেই সেলিব্রেশন শুরু করে দেন। ভারতীয় ফাস্ট বোলারের এমন আচরণে  ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ক্লার্ক।

মোহাম্মদ সিরাজের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে মাইকেল ক্লার্ক বলেছেন, ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আম্পায়ারকে সম্মান না করা খুবই উদ্বেগের বিষয়। এজন্য তার শাস্তি হওয়া উচিত। মাইকেল ক্লার্ক আরও বলেছেন, মোহাম্মদ সিরাজ ব্যাটসম্যানের প্যাডে বল মেরে এলবিডব্লিউর আবেন না করে আউট হয়ে যাওয়ার মতো করে সেলিব্রেশন শুরু করেন।

তাকে জরিমানা না করায় আমি অবাক হয়েছি। কারণ আমার মনে আছে আমি যখন খেলতাম, বোলাররা যখনই এটা করত তখনই তাদের জরিমানা করা হতো। এ ব্যাপারে সবচেয়ে খারাপ ছিলেন ব্রেট লি।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২২

▎সর্বশেষ

ad