
আন্তর্জাতিক ডেস্ক : দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া পরিস্থিতি নিয়ে এ কথা বললেন হাকান ফিদান। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তুরস্কের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঙ্কারা নতুন সিরিয়া দেখতে চায় যারা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকে। সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করতে তুরস্ক প্রস্তুত।ফিদান বলেন, বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফিরে যেতেও সহায়তা করবে তুরস্ক।তিনি আরও বলেন, সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। এখন সময় সামনের দিকে এগোনোর।
বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। বর্তমানে তিনি পরিবারসহ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন।
কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০২






