ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বেকেনবাওয়ারের জার্সি অবসরে পাঠালো বায়ার্ন

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৩:৫৫:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ৭ জানুয়ারি ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার ছিলেন তিনিই।

বেকেনবাওয়ারের নেতৃত্বে ১৯৭২ এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানি। সেই ৭০-এর দশকেই তার হাত ধরেই বায়ার্ন মিউনিখ পরাশক্তি হয়ে ওঠে। তার নেতৃত্বে ক্লাবটি টানা তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) ও বুন্দেসলিগা জেতে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও সফল হয়েছেন বেকেনবাওয়ার। ১৯৯০ সালে তার অধীনেই বিশ্বকাপ জেতে জার্মানি। তার অধীনে বায়ার্ন মিউনিখও ১৯৯৪ সালে বুন্দেসলিগা ও ১৯৯৬ সালে উয়েফা কাপ জেতে। বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেকেনবাওয়ার।

 

বায়ার্ন মিউনিখকে ইউরোপের পরাশক্তিতে পরিণত করেছিলেন বেকেনবাওয়ার। ছবি: সংগৃহীত

ফুটবলে অবদান ও ব্যক্তিত্বের জন্য জার্মানরা ভালোবেসে বেকেনবাওয়ারকে ডাকতেন ‘ডের কাইজার’ বা ‘সম্রাট।’ডের কাইজারের অবদান কৃতজ্ঞতায় স্বীকার করছে বায়ার্ন মিউনিখ।

কিংবদন্তিকে সম্মান জানিয়ে তার ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। রোববার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন লিখেছে, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রানৎস বেকেনবাউয়ারের স্মরণে এফসি বায়ার্ন আর কখনও ৫ নম্বর জার্সি কাউকে দেবে না।’

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad