ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে আবারও হারাতে চান রাদারফোর্ড

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৩:২৫:৩১ পিএম

ডেস্ক নিউজ : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের নায়ক শেরফান রাদারফোর্ড। ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।এমন দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তার লক্ষ্য এখন বাংলাদেশকে আবারও হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যের কথায় ম্যাচ শেষে জানিয়েছেন এই ব্যাটার।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এমন দাপুটে জয়ের পর স্বাগতিকদের লক্ষ্য এখন সিরিজ নিশ্চিত করা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সে কথায় জানিয়ে গেছেন রাদারফোর্ড।

রাদারফোর্ড বলেন, ‘দারুণ (লাগছে)। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য। বেশ ভালো একটি দিন ছিল আমাদের জন্য। অবশ্যই প্রথম সেঞ্চুরি পাওয়াটা দারুণ অনুভূতি। এসবের জন্যই আমরা ক্রিকেট খেলি। আমি খুশি যে আমি দলের জন্য আজকে কিছু করতে পেরেছি।’বাংলাদেশের রান কম করেছে কি না প্রশ্নে রাদারফোর্ড বলেন, ‘আসলে আমরা ভালো বল করেছি মনে হয়। তারাও ভালো ব্যাট করেছে।

তবে শেষ দিকে আমরা তাদের রানের লাগাম টেনে ধরেছি। এটাই আমাদের প্ল্যান থাকে যতটা কম রানে আটকে রাখা যায়। বোলারদের জন্য ভালো ব্যাপার ছিল, আমাদেরও জন্য।’প্রথম ম্যাচে জয় পেলেও নিজেদেরকে আরও পরিণত করতে চান তিনি। প্রথম ম্যাচে করা ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় চায় তার দল। সেখানেও ভূমিকা রাখতে চান রাদারফোর্ড। তিনি বলেন, ‘পরের ম্যাচের আগে রিকভার করার চেষ্টা থাকবে। আমরা চাইব ভালোভাবে ফিরে এসে আজ যা করেছি তা আবারও করে দেখাতে।’

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad