ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় ফিরছে কাতার

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৭:২৫:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার পুনরায় আলোচনার মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ শুরু করেছে। এক মাস বন্ধ থাকার পর আবারও আলোচনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৃহস্পতিবার দোহায় অনুষ্ঠিত ২২তম দোহা ফোরামে তিনি এ ঘোষণা দেন।

কাতার আগের মধ্যস্থতা স্থগিত করেছিল সংশ্লিষ্ট পক্ষগুলোর ‘গুরুত্বের অভাব’ উল্লেখ করে। তবে শেখ মোহাম্মদ জানান, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর আলোচনায় নতুন গতির সঞ্চার হওয়ায় কাতার আবারও মধ্যস্থতায় আগ্রহী হয়েছে।

কাতারি প্রধানমন্ত্রী তার বক্তব্যে গাজার চলমান মানবিক সংকটের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, গাজার পরিস্থিতি শুধু স্থানীয় জনগণের ওপর নয়, প্রতিবেশী দেশ লেবানন এবং সিরিয়াতেও প্রভাব ফেলছে। তিনি এই সংকট নিরসনে প্রতিটি সম্ভাব্য প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

গাজার মানুষের দুঃখ-কষ্ট দূর করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় এই আলোচনা শুরুকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কাতারের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad