ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ, চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ - ১১:১৮:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিক্ষোভকালে শতাধিক নারীসহ ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে ওই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুননানি সংগঠক রাজু। এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন, আরএসএস কর্মকর্তা কেশব বিনায়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি অংশ নেন।

বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ শেষে তারা আন্না সালাইয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পুলিশ ভ্যান ও এমটিসি বাসের মাধ্যমে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে আনা হয়। তাদের মধ্যে কিছু লোককে আন্না অডিটোরিয়ামে এবং বাকিদের পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটক রাখা হয়। ইগমোর পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনুমতি ছাড়া প্রতিবাদ করার অভিযোগে মামলা দায়ের করেছে।

বিক্ষোভের কারণে রুকমণি লক্ষ্মীপতি সলাইয়ের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৫০ জন পুলিশ সদস্যকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল। পুলিশ সড়কের চারপাশে ব্যারিকেড বসায়, যাতে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গ করে এগিয়ে যেতে না পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad