ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যে দোয়ায় কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ - ১০:০৪:০০ পিএম

ডেস্ক নিউজ : হজরত বারা বিন আজিব (রা.) বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমরা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে জনৈক আনসারি সাহাবির জানাজায় শরিক হওয়ার জন্যে বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন।

তারপর তিনি এ দোয়াটি করলেন-

أَللَّهُمَّ إِنِّى أَعُوْذُبِكَ مِنْ عَذاَبِ الْقَبْرِ (উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আউ-জুবিকা মিন আ’জা-বিল ক্ববরি।) 

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের আজাবের ভয়ে যেমন কাঁদতেন তেমনি তিনি কবরের আজাবের ব্যাপারে উম্মতকে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। বিশেষ একটি দোয়া শিখিয়েছেন। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা যখন কেউ  নামাজের তাশাহহুদ পড়; তখন ৪টি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো। এই বলে দোয়া করো-

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ،  وَمِنْ عَذَابِ الْقَبْرِ،  وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম, ওয়া মিন আজাবিল কাবর, ওয়া মিন ফিতনাতিল মাহয়িয়া ওয়াল মামাতি ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।)

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই। কবরের আজাব থেকে আশ্রয় চাই। জীবন-মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। আর মাসিহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। (মুসলিম)

উল্লেখ্য, শুধু দোয়া পাঠেই কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। সঙ্গে অন্যান্য ইবাদত, মানুষের সঙ্গে আচরণ ও লেনদেন ঠিক থাকতে হবে। তাহলেই আশা করা যায় কাঙ্ক্ষিত মুক্তি পাওয়া যাবে।  

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad