ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস

৪৫ বছরেই দাদা হতে যাচ্ছেন রোনালদিনহো

Ayesha Siddika | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ - ০৯:৪৫:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : বাবা হচ্ছেন রোনালদিনহোর একমাত্র ছেলে জোয়াও মেন্ডেস। তাতে মাত্র ৪৫ বছরেই প্রথমবারের মতো দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। খবর গোল ডট কম’র।

২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিওর সঙ্গে প্রেম করেন রোনালদিনহোর ১৯ বছরের ছেলে মেন্ডেস। তার প্রেমিকাই দিয়েছেন নতুন অতিথি আসার খবর। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৬ সপ্তাহ। সামনের দিন গুনছি।’

পরিবারে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত মেন্ডেস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি প্রিয়তমা।’বাবার পথ ধরে ফুটবলকেই ধ্যানজ্ঞান করেছেন মেন্ডেস। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় ছিলেন তিনি। সেখান থেকে ট্রায়াল দিয়ে জায়গা পান বার্সেলোনার একাডেমিতে।

তবে এক মৌসুম পরই লা মাসিয়া ছেড়ে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব বার্নলিতে আছেন। গত আগস্টে ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেন্ডেস।

 

 

কিউটিভি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad